logo
ads

পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৬, ০২:২৪ পি.এম
পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি

গাজীপুর মহানগরের পূবাইল থানার জন্য বহুল প্রতীক্ষিত নিজস্ব ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পূবাইল কলেজগেট সংলগ্ন সরকারি বরাদ্দকৃত স্থানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার।

উদ্বোধন অনুষ্ঠানে জিএমপি কমিশনার বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূবাইল থানার নিজস্ব ভবন নির্মিত হলে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গতি আসবে ও জনগণ সহজে ও দ্রুত সেবা পাবে।

বর্তমানে পূবাইল থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে মিরের বাজার সংলগ্ন একটি ভাড়া করা ভবনে, যা মেট্রোপলিটন পুলিশের ভাড়া নেওয়া দ্বিতীয় ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমিত পরিসরের ওই ভবনে সেবা দিতে গিয়ে নানা ধরনের সংকটের মুখোমুখি হতে হচ্ছে পুলিশ সদস্যদের।

জানা যায়, নতুন ভবন নির্মাণের মাধ্যমে নাগরিক সেবার অনেক সীমাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে। এতে থানার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সেবার মান বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন নাগরিক সেবা দ্রুত ও সহজে পেতে ভালো ও সহজ যোগাযোগের জন্য পূবাইল থানার জন্য ভালো স্থানে স্থায়ী ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ